ষষ্ঠ অধ্যায় : জাবেদা
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১. একটি কম্পিউটার ক্রয় ৫০,০০০ টাকা, এটি কোন হিসাবে ডেবিট হবে?
ক. নগদান হিসাব
খ. ক্রয় হিসাব
গ. আসবাবপত্র হিসাব
ঘ. অফিস সরঞ্জাম হিসাব
২. জাবেদা আসলে কী?
ক. হিসাবের পাকা বই
খ. পাকা খাতা
গ. সহকারী বই
ঘ. হিসাবের প্রাথমিক ও সহকারী বই
৩. প্রকৃত জাবেদায় লেখা হয় কোনটি?
ক. প্রারম্ভিক জাবেদা
খ. ক্রয় সংক্রান্ত জাবেদা
গ. বিক্রয় সংক্রান্ত জাবেদা
ঘ. বিল সংক্রান্ত জাবেদা
৪. আমানপুর বিতানের কাছ থেকে নিম্নমানের কারণে ৪০ টাকা দরে ২০০ গজ কাপড় ফেরত পাওয়া গেল। কারবারি বাট্টা ১০%। বিক্রয় ফেরতের পরিমাণ কত হবে?
ক. ৮,০০০ টাকা খ. ৮,৮০০ টাকা
গ. ৮,৬০০ টাকা ঘ. ৭,২০০ টাকা
৫. মালিক ব্যক্তিগত অর্থ দ্বারা কারবারের জন্য সম্পত্তি ক্রয় করলে কোন হিসাবটি ক্রেডিট হবে
ক. মূলধন হিসাব খ. নগদান হিসাব
গ. ক্রয় হিসাব ঘ. আসবাবপত্র হিসাব
৬. জাবেদা থেকে পাওয়া যায়
র. মোট লেনদেনের সংখ্যা
রর. মোট অর্থের পরিমাণ
ররর. লেনদেন সংঘটিত হওয়ার কারণ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৭. যেসব লেনদেন দ্বারা নগদে প্রাপ্তি ঘটে সেসব লেনদেনগুলোকে লিপিবদ্ধ হয়
ক. নগদে প্রদান জাবেদায়
খ. নগদে প্রাপ্তি জাবেদায়
গ. বিক্রয় জাবেদায়
ঘ. ক্রয় জাবেদায়
৮. কোন ধরনের জাবেদার মাধ্যমে উত্তোলন হিসাব বন্ধ করা হয়?
ক. প্রারম্ভিক খ. সমাপনী
গ. সমন্বয় ঘ. সংশোধনী
৯. বিক্রয়ের উদ্দেশ্যে প্রতিষ্ঠান যা ক্রয় করে তাকে কী বলে?
ক. সম্পত্তি খ. মনিহারি
গ. পণ্য ঘ. যন্ত্রপাতি
১০. লেনদেনের সপক্ষে প্রমাণপত্র বা উৎস দলিল পাওয়ার সঙ্গে সঙ্গে হিসাবরক্ষকের কী করা উচিত?
ক. খসড়া বইতে লেনদেন সম্পর্কে
নোট রাখা
খ. ভাউচার প্রস্তুত করে রাখা
গ. জাবেদায় দাখিলা প্রণয়ন
ঘ. খতিয়ানে দাখিলা স্থানন্তর
১১. ব্যবসায়ের মালিক ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে পণ্য নিলে ক্রেডিট হবে
ক. ক্রয় হিসাব খ. বিক্রয় হিসাব
গ. পণ্য হিসাব ঘ. উত্তোলন হিসাব
১২. জাবেদার ছকে মোট ঘরের সংখ্যা
ক. দুটি খ. তিনটি
গ. পাঁচটি ঘ. সাতটি
১৩. একটি চলমান প্রতিষ্ঠানের গত হিসাব সালের সম্পত্তি ও দায়সমূহ বর্তমান বছরের নতুন হিসাব বইতে আনা হলে তাকে বলে?
ক. প্রারম্ভিক জাবেদা
খ. সমাপনী জাবেদা
গ. সমন্বয় জাবেদা
ঘ. স্থানান্তর জাবেদা
১৪. কোন দাখিলা প্রকৃত জাবেদায় অন্তর্ভুক্ত করা হয় না?
ক. সমাপনী দাখিলা
খ. সমন্বয় দাখিলা
গ. স্থানান্তর দাখিলা
ঘ. নগদ ক্রয়-বিক্রয়ের দাখিলা
নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব কাউছার ১,০০০টি বলপেন ৬,০০০ টাকায় ক্রয় করে এর জন্য ২০০ টাকা যাতায়াত খরচ এবং অন্যান্য ব্যয় ১০০ টাকা প্রদান করেন।
১৫. উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে প্রতিটি বলপেনের ক্রয়মূল্য কত?
ক. ৬.০০ টাকা খ. ৬.১০ টাকা
গ. ৬.২০ টাকা ঘ. ৬.৩০ টাকা
১৬. উপর্যুক্ত আনুষঙ্গিক ব্যয় বৃদ্ধির ফলে
র. ক্রয়মূল্য বাড়বে
রর. বিক্রয়মূল্য বাড়বে
ররর. ভোক্তা প্রভাবিত হবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১৭. অফিসে ব্যবহারের জন্য কাগজ, কালি, পিন ক্রয় করা হলে কোন হিসাবকে ডেবিট করতে হয়?
ক. মনিহারি হিসাবকে
খ. অফিস সরঞ্জাম হিসাব
গ. উত্তোলন হিসাব
ঘ. বিবিধ হিসাব
১৮. বাট্টা পাওয়া গেল ৩০০ টাকা। এর সঠিক জাবেদা কোনটি?
ক. বাট্টা হিসাব ডেবিট ৩০০
নগদান হিসাব ক্রেডিট ৩০০
খ. দেনাদার হিসাব ক্রেডিট ৩০০
প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট ৩০০
গ. পাওনাদার হিসাব ডেবিট ৩০০
প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট ৩০০
ঘ. নগদান হিসাব ডেবিট ৩০০
বাট্টা হিসাব ক্রেডিট ৩০০
১৯. ব্যবসায়ে ব্যবহারের জন্য টেবিল ও চেয়ার ক্রয় করলে কোন হিসাব ডেবিট হবে?
ক. অফিস সরঞ্জাম খ. অফিস সাপ্লাইজ
গ. ক্রয় ঘ. আসবাবপত্র
২০. কোনটিতে লেনদেনগুলো প্রথম লেখা হয়?
ক. জাবেদায় খ. খতিয়ানে
গ. রেওয়ামিলে ঘ. আর্থিক বিবরণীতে
উত্তর
১. ঘ, ২. ঘ, ৩. ক, ৪. ঘ, ৫. ক, ৬. ঘ, ৭. খ, ৮. খ, ৯. গ, ১০. গ, ১১. ক, ১২. গ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. ক, ১৭. ক, ১৮. গ, ১৯. ঘ, ২০. ক
লেখক : সহকারী অধ্যাপক,
উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
