অধিকারের প্রতিবেদন

নির্বাচনে সবচেয়ে বেশি সহিংসতা চট্টগ্রামে

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ এএম

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সবচেয়ে বেশি রাজনৈতিক সহিংসতা হয়েছে চট্টগ্রামে। মানবাধিকার সংস্থা অধিকারের জরিপের তথ্য অনুযায়ী ১৫ জন নিহত ও ৬৭০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ২২ জেলার ৫০ এলাকা পর্যবেক্ষণ করে এ তথ্য প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা ‘অধিকার’।

গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে এ জরিপ প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। এসব সহিংসতা বেশি হয়েছে গ্রাম অঞ্চলে। জরিপে দেখা যায়, গত ১১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১৫ জন নিহত এবং ৬৭০ জন আহত হয়েছেন। এসব সহিংসতার ৫০ শতাংশই বিএনপির রাজনীতির সঙ্গে এবং বাকি ২০ শতাংশ জড়িত জামায়াতের রাজনীতির সঙ্গে। গণতান্ত্রিক উত্তরণের জন্য এ ধরনের সহিংসতা এড়ানো খুব জরুরি বলে মনে করে সংস্থাটি। সাম্প্রতিক আরেক প্রতিবেদনে অধিকার জানায়, জুলাই গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের আমলে গত ১৬ মাসে ৪৫ জন বিচারবহির্ভূত হত্যাকা-ের শিকার হয়েছেন। এর মধ্যে গত এক বছরে খুন হয়েছেন ৩৩ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত