মোহাম্মদ মাসুম পারভেজকে নতুন চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে নিয়োগ দিয়েছে এনার্জিপ্যাক। এই নিয়োগ সম্প্রতি কার্যকর হয়েছে। এর আগে তিনি প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই পদোন্নতি তার দক্ষ নেতৃত্বগুণ এবং প্রতিষ্ঠানের কার্যক্রম ও ব্যবসায়িক প্রবৃদ্ধিতে ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে এসেছে।
নতুন দায়িত্বে মাসুম পারভেজ এনার্জিপ্যাকের সার্বিক কার্যক্রম তদারক করবেন। তার মূল লক্ষ্য থাকবে প্রতিষ্ঠানটির সার্বিক কাজের গতি ও দক্ষতা বাড়ানো। পাশাপাশি, অপারেশনাল উৎকর্ষ নিশ্চিত করা এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করাও তার দায়িত্বের অংশ।
নিজেদের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি কৌশলের সঙ্গে অপারেশনাল সক্ষমতাকে আরও ভালোভাবে যুক্ত করার লক্ষ্যে এ নিয়োগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
