ডলার বাজারে স্থিতিশীলতা রাখতে বাংলাদেশ ব্যাংক ১১টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে। যার কাট-অফ রেট নির্ধারণ করা হয়েছে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানায়। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সর্বশেষ এই ক্রয়ের ফলে চলতি ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনার পরিমাণ দাঁড়াল ৯৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলারে। একই সঙ্গে চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডলার ক্রয় বেড়ে ৪৮৯ কোটি ৯৫ লাখ মার্কিন ডলারে পৌঁছেছে।
