বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রধান মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আমরা বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে চাই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
এসময় তিনি জানান ক্ষমতায় এলে তারা ‘নিশ্চিতভাবেই’ মানুষের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে।
মাহদী আমিন বলেন, ‘নির্বাচিত হলে আমরা আবার জনগণের কাছে ফিরে যাব এবং জনগণ যা চাইবে তাই অনুসরণ করব। তবে এখন এটা স্পষ্ট যে জনগণ এমন কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে চায় না, যারা তাদের রাজনৈতিক চরিত্র হারিয়ে মানবাধিকার লঙ্ঘনের হাতিয়ার হয়ে উঠেছিল।’
যদিও আওয়ামী লীগ এসব অভিযোগ অস্বীকার করেছে এবং নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। মাহদী আরও বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষা করা হবে।
