চুয়াডাঙ্গায় বিদ্যালয়ের অফিস সহকারীকে কুপিয়ে জখম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম হারুন অর রশিদ। তিনি দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের ক্লাবপাড়ার শাহাজান আলীর ছেলে। হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাপ্তরিক হিসেবে কর্মরত হারুন অর রশিদ।

জরুরি বিভাগের চিকিৎসক বলেন, আহত অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। দুই হাত ও পেটে আঘাতের চিহ্ন। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মিসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত