সিংগাইরে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাই আটক

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৬:৩৩ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম বাজারে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে আবুল হোসেন (৪০) নামের এক কসাইকে আটক করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে চারিগ্রাম বাজারে মরা গরুর মাংস বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে তাকে ইউনিয়ন পরিষদে নিয়ে আটক রাখা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ মার্চ একটি অসুস্থ গরু কিনেছিলেন আবুল হোসেন। রাতে গরুটি মারা গেলে তা জেনেও তিনি পরদিন গরুটি জবাই করে বাজারে মাংস বিক্রি করতে শুরু করেন। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী তাকে আটক করে। 

বাজারের ডেন্টিস্ট মাসুদ রানা বলেন, “এই কসাইয়ের বিরুদ্ধে আগেও এমন অভিযোগ পাওয়া গেছে। তাকে একাধিকবার সতর্ক করা হলেও সে একই কাজ আবারও করেছে। তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

চারিগ্রাম বাজার কমিটির সভাপতি রশিদ তালুকদার জানান, মরা গরুর মাংস বিক্রির অভিযোগ প্রমাণিত হয়েছে। বাজার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে ভবিষ্যতে চারিগ্রাম বাজারে আর ব্যবসা করতে দেওয়া হবে না।

অন্যদিকে অভিযুক্ত আবুল হোসেন তার এ ঘটনার জন্য এলাকাবাসীর কাছে ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন কাজ আর করবেন না মর্মে মুচলেকা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত