৫ টাকায় ঈদের জামা কিনল সুবিধাবঞ্চিত ৫০০ শিশু

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৭:০৯ এএম

ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ। তবে অভাবের সংসারে অনেক পরিবার তাদের সন্তানদের নতুন জামা কিনে দিতে ব্যর্থ হয়। সেসব অসহায় নিম্নবিত্ত পরিবারের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতি বছরের মতো এবারও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন নারায়ণগঞ্জের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি ৫ টাকায় ৫০০ নিম্নবিত্ত পরিবারের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে তুলে দিয়েছেন ঈদের নতুন জামা।

প্রতি বছরের মতো এবারও সমাজের নিম্ন আয়ের মানুষের সন্তানদের জন্য ৫ টাকায় ঈদের নতুন জামা কেনার ব্যবস্থা করেছেন তিনি। তাদের কাছ থেকে নেওয়া এই ৫ টাকা পরবর্তীতে আবার তাদের মাঝেই বিলিয়ে দেওয়া হয়। মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘অসহায় ও দুস্থদের জন্য বিএনপি রাজনীতি করে। ঈদের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয়সেজন্যই এ ব্যবস্থা গ্রহণ করেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত