শেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৩ সদস্যের নির্বাহী পরিষদের সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট এএইচএম নুরে আলম হীরা নির্বাচিত হয়েছেন।
জেলা আইনজীবী সমিতির ২নম্বর বার ভবনে রবিবার (২৯ মার্চ) বিকেলে এই নির্বাচনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নান।
এছাড়া সহ সম্পাদক পদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত অ্যাডভোকেট মো. সাব্বির হাসান ও এডিটর পদে জামায়াত সমর্থিত আশেকুজ্জামান বুলবুল নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আদিলুজ্জামান আদিল ও অ্যাডভোকেট মো. ফরহাদ আলী, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আল-আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট শাহরিয়ার হোসেন আরিফ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট ফয়সাল আহমেদ নূর, নির্বাহী সদস্য অ্যাডভোকেট রাকিবুল হাসান, অ্যাডভোকেট আব্দুস সবুর, এ ওয়াহিদ রাকু ও অ্যাডভোকেট তাহমিনা আক্তার।
