বিএফআইইউর নতুন নির্দেশিকা

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৭:২১ এএম

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) নতুন ‘ইলেকট্রনিক নো ইয়োর কাস্টমার (ই-কেওয়াইসি)’ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে।

গতকাল সোমবার বাংলাদেশে ব্যাংকের জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, নতুন এ নির্দেশিকার প্রধান উদ্দেশ্য হলো- গ্রাহক সম্পর্ক স্থাপনের প্রক্রিয়াকে সহজ ও সুশৃঙ্খল করা এবং একই সঙ্গে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে জাতীয় ব্যবস্থাকে শক্তিশালী করা।

সার্কুলার অনুযায়ী, কাঠামোটি একদিকে আর্থিক অন্তর্ভুক্তি জোরদার এবং অন্যদিকে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (এএমএল/সিএফটি) বিধি মেনে চলার মধ্যে ভারসাম্য বজায় রাখবে। নির্দেশনাটি ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের কঠোর সময়সীমা নির্ধারণ করেছে। এতে ধাপে ধাপে সীমা নির্ধারণ করা হয়েছে-যেমন জীবনবীমার ক্ষেত্রে সর্বোচ্চ ২০ লাখ টাকা এবং সিকিউরিটিজ ডিপোজিটে সর্বোচ্চ ১৫ লাখ টাকা।

বিএফআইইউ’র এই পদক্ষেপকে দেশের ডিজিটাল অবকাঠামোয় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে অগ্রযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ডিজিটাল অনবোর্ডিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থা অচল মূলধনকে সক্রিয় করতে এবং অর্থের প্রবাহ বাড়াতে চায়, একইসঙ্গে কঠোর ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) মানদ- পূরণ করতে চায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত