সাভারে যুবককে গলা কেটে হত্যা

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৭:২৪ এএম

সাভারে মহিদুল ইসলাম (৩২) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল সোমবার দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকার আনন্দনগর হাউজিংয়ের ভেতরের ফাঁকা জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মহিদুল ইসলাম ঝিনাইদ সদর থানার চরমোড়ারিদ গ্রামের আব্দুর সাত্তার ম-লের ছেলে।

পুলিশ জানায়, সোমবার বেলা ১১টার দিকে স্থানীয়রা যাদুরচর এলাকার আনন্দনগর হাউজিংয়ের ভেতরে ফাঁকা জায়গায় একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী  বিষয়টি সাভার মডেল থানার পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকলে কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

সাভার মডেল থানার ট্যানারী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান বলেন, ওই যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ওই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত