রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে দিনাজপুরের পার্বতীপুরে তহুরা বেগম (৫৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে আজ রবিবার (৫ এপ্রিল) দুপুরে।
পরিবার সূত্র জানায়, দীর্ঘ রোগভোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই নারী। নিহত তহুরা বেগম উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ছোট হরিপুর নয়াপাড়া গ্রামের দিনমজুর শুকুর আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মৃত তহুরা বেগম দীর্ঘ যাবৎ ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। তার দিনমজুর স্বামী ও ২ ছেলের যৎ সামান্য আয়ে ভরণ-পোষণ ও চিকিৎসার ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছিল না। এতে রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেঁচে নেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
