" হজ ব্যবস্থাপনা" প্রবাসী কমিউনিটির সহযোগিতা চেয়েছেন ধর্মমন্ত্রী

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পিএম

সুষ্ঠু ও স্বাচ্ছন্দ হজ্জ ব্যবস্থাপনার স্বার্থে সৌদি আরব বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা চেয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুর রহমানের নেতৃত্বে জেদ্দা মক্কা তায়েফ বিএনপি ও অঙ্গসংগঠন থেকে আগত  মো. শাহজাহান ,আবুল কালাম, তসলিম উদ্দিন ,নাছের চৌধুরি ,নাছির সরকার ,সাইদুল ইসলাম ,ফয়াজ সরকার, আক্রাম হোসেন সহ বাংলাদেশি কমিউনিটির  বিভিন্ন নেতৃবৃন্দের সাথে একমত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে হজ ফ্লাইট শুরু হবে। বর্তমান পরবর্তীত বৈশ্বিক সমস্যা এবং এবছর হজ গ্রীষ্মকালে হওয়ায় স্থানীয় আবহাওয়া প্রচন্ড গরমের আশঙ্কা থেকে যাওয়ায় হজ যাত্রীদের চলাফেরা করার সময় ছাতা ব্যবহার এবং পথ নির্দেশনা মূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য, কমিউনিটি থেকে স্বেচ্ছা সেবক প্রদানের মাধ্যমে হজ যাত্রীদের সহযোগিতা করতে পারেন বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ থেকে আগত হজ যাত্রীরা মক্কা মদিনা আবাসন ও যাতায়াত ব্যবস্থাপনা ও মিনা মুজদালিফায় তাবু ব্যবস্থাপনা সৌদি আরবের বিভিন্ন সার্ভিস কোম্পানি, মোয়াল্লেম, বিশেষ করে মিনা মুজদালিফায় খাবার সরবরাহকারী ক্যাটারিং সার্ভিস গুলোর কোন ধরনের গাফিলতি সহ্য করা হবে না বলে তিনি মন্তব্য করেন। হাজিরা যাতে স্বাচ্ছন্দে হজব্রত পালন করতে পারে দায়িত্বশীল সবাইকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান।

গত বছরের তুলনায় এবছর হজ যাত্রীদের আবাসন ব্যবস্থাপনা স্বরেজমিনে তদারকি ও হজ পালনে প্রস্তুতি বিষয়ে মক্কা বাংলাদেশ মিশন কর্তৃক বিভিন্ন পদক্ষেপের সন্তুষ্টি প্রকাশ করেন ধর্মমন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত