মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী এক শিশুকে উদ্ধার

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১২:৩১ এএম

মাদারীপুর সরকারি সমন্বিত অফিসের দশম তলা ভবনের একটি লিফটে আটকা পড়ে আতঙ্কিত হয়ে পড়েন সাতজন নারী প্রশিক্ষণার্থী এবং এক শিশু। গতকাল সোমবার বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, সেলাই প্রশিক্ষণ নিতে আসা প্রশিক্ষণার্থীরা লিফটে করে উপরের তলায় যাওয়ার সময় হঠাৎ লিফটটি মাঝপথে বিকল হয়ে পড়ে। এতে তারা প্রায় ৩০ মিনিট লিফটের ভেতরে আটকা থেকে চরম আতঙ্কের মধ্যে পড়েন।

ভুক্তভোগী প্রশিক্ষণার্থীরা বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় ফোন দিয়ে সহায়তা না পেয়ে ফায়ার সার্ভিসের নম্বরে ফোন দিই। তারা দ্রুত এসে আমাদের উদ্ধার করে।’

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে ভবনের সপ্তম তলা থেকে আটকা পড়া সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুর ইসলাম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে কারিগরি পদ্ধতিতে লিফটের দরজা খুলে ভেতরে আটকে থাকা সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়। ভবনটিতে বর্তমানে কোনো লিফট অপারেটর নেই, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত