ত্রিশালে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পিএম

ময়মনসিংহের ত্রিশালে হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ শনিবার(১৮এপ্রিল) দুপুরে জানান, শুক্রবার রাত আটটার দিকে ত্রিশাল পৌর সভার নওধার ঈদগাহ মাঠের দক্ষিণ-পশ্চিম কোনায় অভিযান চালিয়ে মাদক কারবারি মো. বাবুল মিয়াকে (৪৩) ৮ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

ওসি মনসুর আহাম্মদ আরো জানান উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। মাদক কারবারি মো. বাবুল মিয়ার বিরুদ্ধে ত্রিশাল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত