ত্রিশালে উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মাহবুবুর রহমান লিটন এমপি

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পিএম

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেছেন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শনিবার (১৮এপ্রিল) দুপুরে ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নে নবনির্মিত স্কুল ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি কোনাবাখাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এবং পরবর্তীতে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আগে তিনি সরকারি নজরুল একাডেমি প্রবেশপথের রাস্তা এবং নিজবাখাইল খাঘাটি সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী যেবায়েত হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এ কে এম কেরামত হোসেন আকন্দ, মোক্ষপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরুখ আহমদ নতুন, সাইফুল ইসলাম এবং আবু সাঈদ নজরুল মাস্টার প্রমুখ।



×
সর্বশেষ সর্বাধিক পঠিত