বরিশালে হামের উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পিএম

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে অঞ্চলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। একই সময়ে বরিশালের বিভিন্ন হাসপাতালে শিশুসহ মোট ৯২ জন নতুন করে ভর্তি হয়েছেন। শনিবার(১৮ এপ্রিল) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য কার্যালয়ের তথ্যমতে, বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১,৫০৫ জন রোগী। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,১৯২ জন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, হামের প্রাদুর্ভাব মোকাবেলায় টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি আক্রান্তদের চিকিৎসায় যেনো কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত