পার্বতীপুরে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৫ এএম

পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দাড়ারপাড় বাঘেরঘাটা গ্রামে নাজিম উদ্দীন (৮৫) নামের এক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ শুক্রবার রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

পুলিশের উপ-পরিদর্শক নিপেন্দ্র নাথ বর্মন জানান, শুক্রবার সকাল ১০টায় সবার অজান্তে জাহানাবাদ দাড়ারপাড়ের বাড়ী থেকে বের হয়ে যান। শুক্রবার দুপুরের দিকে ছোট হরিপুর মুন্সিপাড়ার পশ্চিমে জঁলদাড়া নদী পাড়ের একটি বটগাছে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। তিনি মানসিক রোগি ছিলেন ও এরআগেও দু’বার আত্মহত্যার চেষ্টা করেন বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। রাতেই পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত