হরমুজ প্রণালি পার হচ্ছে ইরানের জাহাজ!

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৬:১০ এএম

ইরানের পতাকাবাহী একটি মালবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রের ঘোষিত অবরোধ উপেক্ষা করে ‘শুজা ২’ নামের ওই জাহাজটির হরমুজ প্রণালি পার হয় বলে জানা গেছে। এ খবর দিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি ইরানের বন্দর আব্বাসের কাছে শহীদ রাজায়ী বন্দর থেকে যাত্রা শুরু করেছে।

বর্তমানে এটি ভারতের কান্ডলা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তারা তাসনিম নিউজের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে সমুদ্রযান চলাচল পর্যালোচনাকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’-এর তথ্য অনুযায়ী, জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালিতেই অবস্থান করছে। মেরিন ট্রাফিকের তথ্যে দেখা যাচ্ছে, শুজা ২-এর গন্তব্য ভারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত