আল্লাহর ওপর ভরসায় যে লাভ

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩১ এএম

সর্বদা মহান আল্লাহর ওপর ভরসা করা মুমিনের অন্যতম গুণ। পার্থিব জীবনে এই শক্তি যে যতটুকু ধারণ করতে পারে, তার পায়ের নিচের মাটি ততটুকুই মজবুত। পবিত্র কোরআনে এ কথাই বারবার বলা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট।’ (সুরা তালাক ৩) কী শক্তিমান অভয় বাণী! এমন একটা আশ্বাসই জীবনের জন্য যথেষ্ট। তারপরও দয়াময় আল্লাহ তার প্রিয় বান্দাদের দুর্বলতা, স্বভাবজাত ভয় ও শঙ্কা কাটানোর জন্য বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, ভরসা যদি করতে হয় কেবল আমার ওপরই করো। এ ধরনের কয়েকটি আয়াত উল্লেখ করা হলো।

এক. ‘ইমানদারদের উচিত কেবল আল্লাহর ওপরই ভরসা করা।’ (সুরা ইবরাহিম ১১)

দুই. ‘তোমরা সেই চিরঞ্জীব আল্লাহর ওপর ভরসা করো, যিনি কখনো মৃত্যুবরণ করবেন না।’ (সুরা ফুরকান ৫৮)

তিন. ‘মুমিন তো তারাই, আল্লাহর স্মরণে যাদের হৃদয় প্রকম্পিত হয় এবং যখন তার আয়াতসমূহ তাদের সামনে তেলাওয়াত করা হয়, তখন তা তাদের ইমানকে বাড়িয়ে দেয় এবং তারা তাদের প্রতিপালকের ওপরই ভরসা করে।’ (সুরা আনফাল ২ )

চার. ‘যদি তোমরা মুমিন হয়ে থাক, তাহলে কেবল আল্লাহর ওপরই ভরসা করো।’ (সুরা মায়েদা ২৩)

পাঁচ. ‘আর যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, নিশ্চয় আল্লাহ পরাক্রমশীল, প্রজ্ঞাবান।’ (সুরা আনফাল ৪৯)

ছয়. ‘তোমরা আল্লাহর ওপর ভরসা করো। নিশ্চয় তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন।’ (সুরা আনফাল ৬১)

সাত. ‘আল্লাহর কাছে যা আছে তাই উত্তম ও স্থায়ী, যারা ইমান আনে এবং তাদের প্রতিপালকের ওপর ভরসা করে তাদের জন্য।’ (সুরা শুরা ৩৬)

লেখক : মাদ্রাসাশিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত