শিক্ষার্থীদের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০২:১২ এএম

দেশে প্রতিটি উপজেলায় প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছে পাটের তৈরি ব্যাগ ও স্কুলে ড্রেস বিতরণ করবে, দেবে সরকার। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্কুলে পাটের ব্যাগ বিতরণ কার্যক্রম সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন মন্ত্রণালয় যথাক্রমে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই বৈঠক হয়েছে। বৈঠকে প্রতিটি উপজেলায় দুটি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ প্রদানের দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একটি পরীক্ষামূলক প্রকল্প দিয়ে এই কার্যক্রম শুরু করা হবে। দেশীয় পাট শিল্পকে রক্ষা এবং পরিবেশের দূষণ থেকে মুক্ত করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।’

বৈঠকের পরে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের বলেন, ‘জুলাই থেকে প্রতিটি উপজেলায় দুটি করে স্কুলে এই কর্মসূচি শুরু হবে। এই পাইলট প্রকল্পের স্কুল নির্বাচন করবে স্থানীয় প্রশাসন।’

‘প্রথম মাসে ১ লাখ শিক্ষার্থীকে বিনা মূল্যে এই স্কুল ব্যাগ ও ড্রেস দেওয়া হবে। সরকারের এই কার্যক্রমে প্রথম ধাপে প্রতি উপজেলার ২টি স্কুল পাবে। পর্যায়ক্রমে সব স্কুলের শিক্ষার্থীরা এই সুবিধা পাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত