হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত

তিনজনের স্বীকারোক্তি

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৩ এএম

রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে ছুরিকাঘাতের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিন আসামি। তারা হলেন শামস আল আসাদুজ্জামান শিকদার ওরফে রানা, সালাউদ্দিন ও শরিফুল আলম করিম। গতকাল বুধবার এ মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার পৃথক তিনটি ম্যাজিস্ট্রেট আদালত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করে বলে গণমাধ্যমকে জানান ডিএমপির প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে শামস আল আসাদুজ্জামান জবানবন্দি দেন। এ ছাড়া মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে সালাউদ্দিন এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালতে শরিফুল আলম করিম জবানবন্দি দেন। গত সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে মহাখালী পুরনো ব্র্যাক বিশ্ববিদ্যালয় ভবনের পেছনের গলিতে আহমদ হোসেনের ওপর হামলা করে ছুরিকাঘাত করা হয়। তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করা হয়। পরে রাতেই বনানী থানায় এ বিষয়ে মামলা দায়ের হয়। মামলার পরই ইউসুফ আলী ও নেছার আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। গত মঙ্গলবার আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত