বিএনপির ৬ নেতাকর্মী বহিষ্কার

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৫ এএম

গাজীপুরের শ্রীপুরে এক শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বাধা ও  শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় বিএনপির ছয় নেতাকর্মীকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ ছয় জন নেতাকর্মীকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে। গতকাল বুধবার শ্রীপুর উপজেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে ‘বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়’-এর একটি বিদায় অনুষ্ঠানে অভিযুক্ত ব্যক্তিরা শিক্ষকদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করেন। ওই ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণœ হয়। প্রাথমিক তদন্ত ও তথ্যপ্রমাণের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন মো. সারোয়ার আউয়াল (সাবেক সাধারণ সম্পাদক),  আ. মান্নান মাস্টার (সাবেক সাংগঠনিক সম্পাদক), মো. হাসমত আলী হাসু (সাবেক যুগ্ম সম্পাদক), মো. আরমান আলী (সদস্য), মো. মাহবুব আলম (সদস্য), মো. রফিকুল ইসলাম (সদস্য)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত