ময়মনসিংহের ত্রিশালে মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বীররামপুর ভাটিপাড়া এলাকা থেকে বুধবার (২২ এপ্রিল) রাত ৮টা দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন ওই এলাকার সেলিম (৩০) ও আজিজুল ইসলাম ওরফে আইজুল (৪০)।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, মাদকবিরোধী অভিযান চালিয়ে গঁফাকুড়ি মোড় থেকে বড়মাগামী সড়কের পূর্ব পাশে পাকা সড়কের ওপর থেকে সারোয়ার আলম ওরফে আইজুল ও সেলিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে ত্রিশাল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে এধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
