জাতীয় সংসদে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ঢাকায় লোডশেডিং পরীক্ষামূলকভাবে চালু করার ঘোষণার প্রেক্ষিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জাতীয় সংসদকেও লোডশেডিংয়ের আওতায় প্রস্তাব করেন।
আজ বৃহস্পতিবার সংসদে তিনি এই প্রস্তাব দেন।
এ সময় স্পিকার অধিবেশন চালাতে সমস্যার কথা বলা হলে তিনি বলেন, আমি সংসদ ভবন বলেছি। সংসদের অধিবেশন আমি বলি নাই। অধিবেশনের বাইরে অনেক কর্মকাণ্ড আছে, আমি সেই কথাটাই বলেছি।
এ বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমি আমাদের খনিজ সম্পদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী যে প্রস্তাবটা এই সংসদে এনেছেন—ঢাকায় লোড ম্যানেজমেন্টের ব্যাপারে। আমি বলব যে মেহেরবানি করে এটা যেন সংসদ থেকে শুরু হয়। সংসদ যেন এর বাইরে না থাকে। ওই লোড ম্যানেজমেন্টের আওতায় সংসদও যেন থাকে। এখানেও যদি ঢাকার অন্য অংশে এক ঘণ্টা থাকে, এখানেও এক ঘণ্টা যেন বিদ্যুৎ না থাকে। এখান থেকে শুরু হোক, তাহলে জনগণ বুঝবে যে আমরা আসলে বাংলাদেশকে একটা ইউনিফর্ম কান্ট্রি হিসেবে বিল্ডআপ করতে চাচ্ছি।
