সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পিএম

গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্যোতিষ চন্দ্র বর্মন নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শনিবার (২৫ এপ্রিল) উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া এলাকায় এঘটনা ঘটে। 

মৃত জ্যোতিষ চন্দ্র বর্মন (৩২) ওই গ্রামের সুরেন্দ্র বর্মনের ছেলে।

মৃত পরিবারের বরাত দিয়ে ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জ্যোতিষ চন্দ্র বর্মন বাড়ির উঠানে হোটেলের খাবার তৈরির জন্য ব্যালেন্ডার মেশিনে মশলা প্রস্তুত করছিলেন। এ সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান।  পরে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তিনি মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত