ভোলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৩ পিএম

ভোলা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ নিয়েছেন। শনিবার (২৫এপ্রিল) বিকেলে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজন উপলক্ষে ভোলা জেলা পরিষদ চত্বর জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার), নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, বাংলাদেশ জামায়াতে ইসলামির জেলা আমির মাষ্টার জাকির হোসাইন এবং ভোলা সদর উপজেলার বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান মো. এনামুল হক ও ইয়ারুল আলম লিটন এবং দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেনসহ গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির লিটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তালহা তালুকদার বাঁধন।

পরে জেলা প্রশাসক ডা. শামীম রহমান নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ নেন এবং অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আসিফ আলতাফ ও তার দল ‘সমুদ্র’, হাসান মাহমুদ, মাহিয়া মিশু এবং তালহা তালুকদার বাঁধন। তাদের পরিবেশনায় উপস্থিত দর্শকদের মাঝে বাড়তি উচ্ছ্বাস দেখা যায়। ভোলা প্রেসক্লাবের সভাপতি নজরুল হক অনুর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। আয়োজকরা জানান, সাংবাদিকদের ঐক্য, পেশাগত উন্নয়ন ও পারস্পরিক সম্প্রীতি জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত