আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপিত

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ এএম

পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আয়োজনে  দেশে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ১৯৯৬ সাল থেকে প্রতি বছর এপ্রিল মাসের শেষ বুধবার বাংলাদেশসহ বিশ্বব্যাপী দিবসটি উদযাপন হয়। বাংলাদেশে ২০০৩ সাল থেকে দিবসটি উদযাপন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এ বছরও সরকারিভাবে দিবসটি উদযাপিত হয়েছে।

শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বিভাগীয় কমিশনার কার্যালয় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনাসভা এবং শোভাযাত্রার আয়োজনের পাশাপাশি  মোবাইল কোর্ট পরিচালিত হয়। ঢাকায় দিবসটি উপলক্ষে পরিবেশ অধিদপ্তরের অডিটোরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি। তিনি বলেন, প্রত্যেকে নিজেরা সচেতন হলেই শব্দদূষণ কমে আসবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে থাকা মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. নুরুন নাহার, বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মীর আহমেদ তারিকুল ওমর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. সাইদুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত