কবিতা

বালিকা জানে না

আপডেট : ১৬ মে ২০২৬, ০৮:৩৩ পিএম

তুমুল ঝড়ো হাওয়ায় ছেঁড়া—
     পাণ্ডুর কোলাজ

ধুলোপড়া ঘোর সন্ধেকাল
                 মেঘের তরঙ্গ,

সন্তাপের অ্যালবাম
নীলপাতা ওড়ে

অন্ধ প্রজাপতির ডানায়
                      রুগ্ণ-রোদ
কী সুন্দর করুণ দহন
      ভালোবাসার নিদ্রিত ঘ্রাণে

বিষাদের পিনকোড
         জানে না বালিকা

দু চোখে উচ্ছৃঙ্খল মেঘ

পা ফেলতেই অন্ধকারের কাদা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত