কথারা কীভাবে
সুর হয়ে কাঁদে
শুনতে চেয়েছ গানে গানে
চাঁদ কেন এত
নীল হয়ে ওঠে
সাগরের মোহে অঘ্রানে।
বুঝতে চেয়েছ
মানুষের ভাষা
রহস্যভরা গোধূলির
কোলাহলহীন
পূর্ণিমা রাতে
মরীচকাময় নদীতীর।
কেন যে এসেছ
ভিনগ্রহ থেকে
পৃথিবী ঘুরতে ন-মানুষ
দেখেছ এখানে
লাশ কাঁধে নিয়ে
উল্লাসরত অমানুষ।
এইবার তুমি
ফিরে চলে যাও
মহাশূন্যের বেদুইন
মানুষ এখন
যুদ্ধবন্দি
পৃথিবীতে বড় দুর্দিন।
কবিতা
এইবার তুমি ফিরে চলে যাও
ওমর কায়সার
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০১:১২ পিএম
আপডেট : ১৬ মে ২০২৬, ০৮:৩২ পিএম
অলংকরণ: কাজী যুবাইর মাহমুদ
এ সম্পর্কিত আরও পড়ুন
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০