সাভারে পরিত্যক্ত জঙ্গলে অজ্ঞাত এক পুরুষের (৪২) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর খনিজনগর এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের সদস্যরা ।
পুলিশ জানায়, বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর খনিজনগর এলাকায় স্থানীয়রা জঙ্গলে গলিত একটি লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে খবর দেন। সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল-আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় নিশ্চিতের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।