নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৩

আপডেট : ১০ মে ২০২৬, ০৭:২৭ এএম

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিআইডব্লিউটিএর সাধারণ পুলভুক্ত, শুল্ক আদায়কারী ও নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৩ পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে বিআইডব্লিউটিএ। গত শুক্রবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপপরিচালক মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিআইডব্লিউটিএর শুল্ক আদায়কারী ও নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষায় রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ, আজিমপুর গভঃ গার্লস স্কুল, ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ এবং ধানম-ি গভঃ বয়েজ হাইস্কুলে পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে সিদ্ধেশ্বরী কলেজ কেন্দ্র থেকে তিনজন পরীক্ষার্থী প্রক্সি দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়েরের জন্য এজাহার দাখিল করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত