বদলে যাচ্ছে এসএমই ব্যাংকিং

আপডেট : ১০ মে ২০২৬, ০৭:৫৩ এএম

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের (এসএমই) অ্যাকাউন্ট খোলা সহজ করতে ব্র্যাক ব্যাংকের উদ্ভাবিত ‘ডিজিটাল অনবোর্ডিং’ গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বাংলাদেশের ব্যাংক খাতে প্রথমবারের মতো চালু হওয়া এই প্রক্রিয়ার কারণে কয়েক মিনিটের মধ্যেই ব্যবসায়িক অ্যাকাউন্ট খুলতে পারছেন এসএমই উদ্যোক্তারা।

এর ফলে এসএমই গ্রাহকরা খুব সহজে ও দ্রুত ব্যাংক অ্যাকাউন্ট খুলে ব্যাংকিং সেবার আওতায় আসতে পারছেন, যা তাদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেন করতে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

ব্যাংকটি জানিয়েছে, এসএমই ব্যবসায়িক অ্যাকাউন্ট খোলা সহজ করতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাইলট প্রজেক্ট হিসেবে ডিজিটাল অনবোর্ডিং চালু হয়েছিল। অল্প সময়ের মধ্যেই ৫০ হাজার এসএমই অ্যাকাউন্ট খোলার মাইলফলক স্পর্শ করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট খোলার নীতিমালা মেনেই ডিজিটাল প্ল্যাটফর্মের সমন্বয়ে প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে এসএমই অ্যাকাউন্ট খোলার এই প্রক্রিয়া ব্র্যাক ব্যাংকের এসএমই সেবাকে আরও গতিশীল করেছে। এটি গ্রাহক সন্তুষ্টি অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গতকাল শনিবার ব্যাংকটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত