আজ বিশ্ব মা দিবসে মাতৃত্ব ও নিজের মা হওয়া নিয়ে স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি লিখেছেন, ‘মাতৃত্ব একটি পবিত্র যাত্রা যা সততার ওপর গড়ে ওঠে; কোনো লুকোচুরি বা বিতর্কের ওপর নয়।’
অপুর এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। নেটিজেনদের অনেকেই মনে করছেন, অপু তার ব্যক্তিগত জীবনের তিক্ত অভিজ্ঞতার রেশ ধরে বকলমে কোনো বিশেষ কাউকে ইঙ্গিত করেছেন। নেটিজেনদের কেউ কেউ এমন যুক্তি এনেছেন, শাকিব খানের আরেক স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলীর দিকে ইঙ্গিত করে এই পোস্ট দিয়েছেন অপু। কারণ, বুবলীর সন্তান শেহজাদ খান বীরের খবরও নাকি দীর্ঘ সময় গোপন রাখা হয়েছিল।
তাছাড়া পোস্টের সঙ্গে অপুর ব্যক্তি জীবনের ঘটে যাওয়া ঘটনার কোনো মিল নেই। মা হওয়ার আগে তিনি নিজেও প্রায় ১ বছরের বেশি সময় ধরে নিজেকে আড়াল করে রেখেছিলেন। তার কোনো হদিসই মিলছিল না।
এদিকে নেটিজেনরা অপুকে উদ্দেশ্য করে এও বলছেন, ‘নিজেই সেই পথের পথিক।’ কারণ, অপু বিশ্বাস নিজেও সন্তান জন্ম দেওয়ার কয়েক বছর পর বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন। ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখার পর দীর্ঘ সময় রাজত্ব করেছেন রূপালী পর্দায়। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ২০০৮ সালে ভালোবেসে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে বিয়ে করেছিলেন তিনি। তবে দীর্ঘ ৯ বছর সেই খবর ছিল লোকচক্ষুর আড়ালে।
২০১৭ সালে একটি বেসরকারি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে ছেলে আব্রাম খান জয়কে কোলে নিয়ে হাজির হয়ে বিয়ের কথা প্রকাশ্যে আনেন তিনি। ২০১৮ সালে বিচ্ছেদের পর থেকে ছেলে জয়কে আগলে রেখেই তৈরি হয় অপুর সংসার।
দ্বিতীয় সন্তানের নাম ঘোষণা করলেন সোনম
মুন্সীগঞ্জে গরু চুরির অভিযোগে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২
আরবান স্বাস্থ্যকর্মীদের চাকরি বহালের দাবি প্রধানমন্ত্রীর কাছে
আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে গ্রেপ্তার ৪১