মুন্সীগঞ্জের লৌহজংয়ের বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে পৃথক চার দোকান মালিককে ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলার লৌহজং উপজেলার মাওয়া বাজারে অভিযান চালান অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
তিনি জানান, দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মাওয়া বাজারে অভিযান চালান। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় বাজারের রাবেয়া ফার্মেসির মালিক মোজাফফর আহমেদকে এবং দই, রসমালাই, ঘিয়ের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় ইসলাম সুইটমিটের মালিক মোহাম্মদ হারুন শরীফকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।
এছাড়া পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করায় একই বাজারের উর্মি স্টোরের মালিক মোহাম্মদ রাসেলকে ২ হাজার টাকা ও ফ্রিজে কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার একত্রে উন্মুক্তভাবে সংরক্ষণ করার অপরাধে বেলাল হোটেলের মালিক মোহাম্মদ বেলাল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ অভিযানে সহযোগিতা করে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের টিম।
শিক্ষক-কর্মচারীদের বেতন ও ঈদ বোনাস নিয়ে নতুন নির্দেশনা