সড়ক দুর্ঘটনায় পিতা ও পুত্র নিহত

আপডেট : ১৮ মে ২০২৬, ০২:১৩ এএম

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিতা ও পুত্র নিহত হয়েছেন। উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। শনিবার রাত ১০টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পোদ্দারবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন হবিগঞ্জ পৌরসভার সুলতান মাহমুদপুর গ্রামের আব্দুল কাইয়ুম (৫৫) ও তার ছেলে জাকির হোসেন (২০)। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদ হোসেন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রাকের পেছনে ঢুকে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত