ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি

আপডেট : ২৭ মে ২০২৬, ০৬:২১ এএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি পবিত্র হজ ও ঈদুল আজহা উপলক্ষে দেশটির জনগণের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন। এ সময় তিনি ইসরায়েলকে হুঁশিয়ারিও দিয়েছেন। তিনি বলেছেন, ইহুদিবাদী রাষ্ট্রটিকে বিশ্ব মানচিত্র থেকে নির্মূল করে দেওয়া হবে। মঙ্গলবার (২৬ মে) ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বার্তায় ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের জন্য একটি বিপজ্জনক ও প্রাণঘাতী ক্যান্সার সৃষ্টিকারী টিউমার হিসেবে অভিহিত করেন মোজতবা খামেনি। তিনি দাবি করেন, চলমান দ্বিতীয় আরোপিত যুদ্ধে ইরান তার বিধ্বংসী আঘাতের মাধ্যমে জায়নবাদী শাসনগোষ্ঠীকে সম্পূর্ণ অসহায় ও কোণঠাসা করে ফেলেছে।

বার্তায় আরও উল্লেখ করেন, এবারের হজের মৌসুমে আমেরিকা ও ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক ছিন্ন বা প্রত্যাখ্যান করার বিষয়টি মুসলিম বিশ্বের কাছে আরও বেশি গুরুত্ব পেয়েছে। এ কারণে 'আমেরিকা নিপাত যাক' এবং 'ইসরায়েল নিপাত যাক' স্লোগান দুটি এবার সমগ্র ইসলামিক উম্মাহর প্রধান ও প্রচলিত স্লোগানে পরিণত হবে। তিনি আরও বলেন, আগামী দিন কেবলই মুসলিম উম্মাহ এবং নতুন ইসলামিক সভ্যতার অধীনে থাকবে।



×
সর্বশেষ সর্বাধিক পঠিত