খাবারের অপচয় কমানো এবং পরিবেশবান্ধব বিকল্প খোঁজার লক্ষ্যে এক অভিনব গবেষণায় সাফল্য পেয়েছেন জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তারা ফেলে দেওয়া বা অব্যবহৃত নুডলসকে কাজে লাগিয়ে তৈরি করেছেন জৈব-বিয়োজ্য (বায়োডিগ্রেডেবল) কাগজ। সেই কাগজ নাকি সাধারণ প্রচলিত কাগজ থেকে আরও মজবুত ও দৃঢ় হবে। গবেষকদের মতে, রেস্তোরাঁ, কারখানা বা খাদ্য উৎপাদন কেন্দ্র থেকে প্রচুর পরিমাণে নুডলস ও অন্যান্য খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যায়। সাধারণত এই বর্জ্য ফেলে দেওয়া হয়, যা পরিবেশের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। সেই সমস্যার সমাধান খুঁজতে তারা নুডলসকে অন্যভাবে ব্যবহার করার পরিকল্পনা করেন। অব্যবহৃত নুডলসকে বিশেষ পদ্ধতিতে প্রক্রিয়াজাত করা হয়। এরপর সেগুলোকে রূপান্তরিত করা হয় কাগজ তৈরির উপযোগী তন্তুতে। তৈরি হওয়া কাগজ শুধু পরিবেশবান্ধবই নয়, বরং তা নির্দিষ্ট সময়ের মধ্যে স্বাভাবিকভাবে মাটির সঙ্গে মিশে যেতে পারে। ফলে প্লাস্টিক বা অন্যান্য দূষণকারী উপাদানের বিকল্প হিসেবে এটি ভবিষ্যতে ব্যবহার করা সম্ভব হতে পারে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই কাগজ বিভিন্ন ধরনের প্যাকেজিং, লেবেল বা একবার ব্যবহারযোগ্য পণ্যের ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে। এতে যেমন খাদ্যবর্জ্যরে পুনর্ব্যবহার হবে, তেমনই নতুন কাঁচামালের চাহিদাও কমবে। ফলে প্রাকৃতিক সম্পদের ওপর চাপ কিছুটা হলেও হ্রাস পাবে। প্রতি বছর বিপুল পরিমাণ খাবার নষ্ট হয়, যার একটি বড় অংশ পুনর্ব্যবহার করা সম্ভব। জাপানি গবেষকদের এই উদ্যোগ দেখিয়ে দিল, সঠিক প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তা থাকলে বর্জ্যও মূল্যবান সম্পদে পরিণত হতে পারে। ফেলে দেওয়া নুডলস থেকে জাপানি গবেষকদের কাগজ তৈরির এই অভিনব ভাবনা, ইতিমধ্যেই বিশ্বজুড়ে কৌতূহল তৈরি করেছে। যদিও এটি বিশ্বব্যাপী এখনই বাজারজাত হচ্ছে না। তবে জানা যাচ্ছে, অতি দ্রুত তা পৃথিবীর অনেক দেশে সহজলভ্য হবে। একই সঙ্গে তা বাজারদরেও হবে সহনীয় এবং স্থায়ীত্বে টেকসই।
অব্যবহৃত নুডলস থেকে কাগজ
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০২:৫০ এএম
আপডেট : ১৩ জুন ২০২৬, ০২:৫০ এএম
অব্যবহৃত নুডলস থেকে কাগজ
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০