অ্যাপলের মালিকানাধীন অডিও ব্র্যান্ড বিটস নতুন একটি ওভার-ইয়ার হেডফোন উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে বলে প্রযুক্তি দুনিয়ায় জোর আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি স্পেনের তরুণ ফুটবল তারকা খধসরহব ণধসধষ-এর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে একটি অঘোষিত বিটস হেডফোন দেখা যাওয়ার পর থেকেই জল্পনা আরও বেড়েছে।
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলোতে ইয়ামালকে উজ্জ্বল গোলাপি রঙের একটি বিটস হেডফোন ব্যবহার করতে দেখা যায়। হেডফোনটির ইয়ার কাপে বিটসের পরিচিত ‘বি’ লোগো থাকলেও এর নকশা বর্তমানে বাজারে থাকা ইবধঃং ঝঃঁফরড় চৎড় মডেলের তুলনায় ভিন্ন বলে মনে করছেন বিশ্লেষকরা।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা এফসিসির নথিতে এ৩৫৭৭ মডেল নম্বরের একটি অজানা অডিও ডিভাইসের তথ্য সামনে এসেছে। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন প্রতিবেদনের দাবি, ওই ডিভাইসের নকশা এবং ইয়ামালের ব্যবহৃত হেডফোনের মধ্যে উল্লেখযোগ্য মিল রয়েছে। ফলে অনেকের ধারণা, এটি বিটসের পরবর্তী প্রজন্মের প্রিমিয়াম হেডফোন। ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, হেডব্যান্ড ও ইয়ার কাপের সংযোগ অংশ আগের তুলনায় সরু এবং বাইরের অংশ আরও সমতল। এতে হেডফোনটি হালকা ও আধুনিক ডিজাইনের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এটি ২০২৩ সালে বাজারে আসা বিটস স্টুডিও প্রোর উত্তরসূরি হতে পারে। যদিও বিটস বা অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবু সব ইঙ্গিত বলছে নতুন এই হেডফোনের ঘোষণা হয়তো খুব বেশি দূরে নয়।