প্রধানমন্ত্রীর সফরে যুক্ত হতে চীন যাচ্ছেন আরো দুই মন্ত্রী

আপডেট : ২৪ জুন ২০২৬, ০১:৫৮ এএম

প্রধানমন্ত্রীর সফরে যুক্ত হতে চীন যাচ্ছেন আরো দুই মন্ত্রীপ্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে সফরসঙ্গী হতে ২৩ জুন  রাতে ঢাকা থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছেন সরকারের আরো দুই পূর্ণ মন্ত্রী। তারা হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 

গুরুত্বপূর্ণ কয়েকটি দ্বিপাক্ষিক ইস্যুতে সম্পৃক্ত হতেই মূলত তাদের এই সফর। এই দুই মন্ত্রী যুক্ত হওয়ার ফলে প্রধানমন্ত্রীর চলমান চীন সফরে সফরসঙ্গী হিসেবে এখন মোট তিনজন পূর্ণ মন্ত্রী অবস্থান করছেন। এর আগে শুরু থেকেই সফরসঙ্গী হিসেবে বেইজিংয়ে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার রাতে ঢাকা থেকে একটি ফ্লাইটে তারা চীনের উদ্দেশে রওনা করবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত