মাদারীপুরে আ.লীগ থেকে অব্যাহতি নিলেন ১২ মেম্বারসহ ইউপি চেয়ারম্যান

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৯:৪৬ পিএম

মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদের ১২ জন মেম্বার ও শতাধিক কর্মীসমর্থকসহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছেন ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মাতুব্বর।

বুধবার (৮ জুলাই) বিকালে হরিদসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদের সামনে সংবাদ সম্মেলনে রেজাউল করিম মাতুব্বর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে মৌখিক ভাবে পদত্যাগ করেন। একই সাথে উপস্থিত থেকে মৌখিক ভাবে অব্যাহতি নেন ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন মুন্সী, সাহেব আলী খাঁ, আব্দুল জলিল মাতুব্বর, গিয়াসউদ্দিন হাওলাদার, আবুল মোল্লা, আব্দুর রশিদ মিনা ও সংরক্ষিত নারী আসনের মেম্বার শিরিন আক্তার ও বুড়ি বেগম। এসময় তাদের সাথে সমর্থন দেন শতাধিক কর্মীসমর্থকরা।

আওয়ামীলীগ থেকে অব্যাহতির ঘোষণা দিয়ে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাতুব্বর তার বক্তব্যে বলেন, আমি জনগণের সেবা দিয়ে তাদের পাশে থাকার জন্য আওয়ামীলীগের রাজনীতি করতাম। বর্তমানে আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জনগণের স্বার্থে দল থেকে পদত্যাগ করলাম। বিএনপি সরকার চাইলে তাদের সাথে হয়ে কাজ করবো।

তিনি আরও বলেন, আমাদের ঠাই দেওয়ার মতো কেউ নাই। এছাড়া দলের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ দলে থেকে কোন লাভ নাই। আমি জনগণের প্রতিনিধিত্ব করি, তাদের উন্নয়নের লক্ষে কাজ করি। তারা আমাকে ভালবেসে দুইবার চেয়ারম্যান নির্বাচিত করেছে। তাই আজ থেকে আওয়ামীলীগের সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি নিলাম। আমার সাথে ১২ জন মেম্বারও আজ থেকে অব্যাহতি নিয়েছেন। বিএনপির সরকার চাইলে তাদের মাধ্যমে আমরা জনগণের সেবা করবো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত