খুলনা নগরীতে বস্তা বন্দী নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১২:১৭ এএম

খুলনা মহানগরীর প্রান্তিকা আবাসিক এলাকায় এক অজ্ঞাত নারীর বস্তাবন্দী রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ জুলাই) রাত ৯টায় আবাসিক এলাকার ৩ নম্বর রোডের একটি সাত তলা ভবনের সামনে থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর রোডের ওই সাত তলা বাড়ির সামনে একটি বড় প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বস্তার এক পাশ থেকে তাজা রক্ত বের হতে দেখে তাদের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে বস্তার ভেতর মানুষের মরদেহ থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তারা খুলনা সদর থানায় খবর দেন।

খবর পেয়ে খুলনা থানা পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ কর্ডন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে বস্তাবন্দী মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোনো স্থানে নৃশংসভাবে হত্যা করার পর লাশ গুমের উদ্দেশ্যে গভীর রাতে বা সুবিধাজনক সময়ে প্লাস্টিকের বস্তায় ভরে এই আবাসিক এলাকায় ফেলে গেছে দুর্বৃত্তরা।

খুলনা থানা পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সাথে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং এর সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

এদিকে জনবহুল প্রান্তিকা আবাসিক এলাকার সড়ক থেকে বস্তাবন্দী রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত