বাঁশখালীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৩:৩৬ এএম

চট্টগ্রা‌মের বাঁশখালীর সরল ইউ‌নিয়‌নের ৪ নংওয়া‌র্ডের​ কাহারঘোনায় এবং কাথ‌রিয়া ইউ‌নিয়‌নের ৫নং ওয়া‌র্ডে পৃথক ঘটনায় ২ শিশুর মৃত্যু হ‌য়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেলে পৃথক সম‌য়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত‌্যক্ষদর্শী সু‌ত্রে জানা যায়, বুধবার বিকা‌লে সরল ইউ‌নিয়‌নের ৪ নং ওয়া‌র্ডে খেলার ছলে বিলের পানিতে ডুবে আব্দুস সোবহান নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়।  শিশু আব্দুস সোবহান স্থানীয় কাহারঘোনা এলাকার সাদ্দাম হোসেনের পুত্র।

অপর‌দি‌কে একই‌ দিন বিকা‌লে কাথ‌রিয়া ইউ‌নিয়‌নের ৫ নং ওয়া‌র্ডের বাইমাঝি পাড়া এলাকার শহীদুল ইসলা‌মের পুত্র মুনতা‌সির রহমান (২)‌খেলার ছ‌লে বা‌ড়ির পা‌শে পানি‌তে প‌ড়ে মারা যায় । এর আ‌গে শহীদুল ইসলা‌মের অপর এক পুত্র বিদ‌্যুৎ স্পৃষ্ট হ‌য়ে মৃত‌্যুবরণ ক‌রে। পৃথক ঘটনায় দুই শিশুর মৃত‌্যুর ঘটনায় প‌রিবা‌রে ও স্থানীয়দের মা‌ঝে শো‌কের ছাড়া নে‌মে আ‌সে ।​

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বাড়ির পাশে খেলা করার সময় সবার অগোচরে পাশের একটি বিলের জমে থাকা বন্যার পানিতে পড়ে তলিয়ে যায়। পরবর্তীতে দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিলের পানি থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সন্তানকে হারিয়ে স্তব্ধ ও দিশেহারা হয়ে পড়েছেন মা-বাবাসহ পরিবারের সদস্যরা। ​

স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ।

 



×
সর্বশেষ সর্বাধিক পঠিত