মীর শাহে আলম বললেন

সঠিক আছি বলেই নানা আলোচনা-সমালোচনা

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৭:৩৩ এএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, শেরেবাংলা একে ফজলুল হক দুই বাংলার যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তিনি বক্তৃতায় বলেছিলেন ‘কলকাতার দাদারা যদি প্রশংসা করে, তাহলে বুঝবা সঠিক কাজ করছি না। তারা সমালোচনা করলে বুঝবা সঠিক কাজটিই করছি। আমাদেরও যাদের আলোচনা ও সমালোচনা হয়, আমরা মনে হয় সঠিক কাজটিই করছি এ কারণেই আলোচনা-সমালোচনা হয়।’ গতকাল শনিবার নওগাঁ বিশ^বিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নবাগত শিক্ষার্থীদের বরণ এবং শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘পৃথিবীতে ওই মানুষেরই সব থেকে সুবিধা, দায়িত্বে থাকার পরও যারা দায়িত্ব পালন করে না। দায়িত্ব পালন না করলে একটা লাভ আলোচনা-সমালোচনা হয় না। দায়িত্বে বসে আমরা যারা দিন-রাত কাজ করছি, তাদের আলোচনা-সমালোচনা হবেই। এটাও গণতন্ত্র। আমরা মেনে নিয়েছি প্রতিবাদ করি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত