প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘রাজনৈতিক বিবেচনায় কাউকে এগিয়ে দেওয়া আর ফেলে রাখা মানে দেশের মানুষের ক্ষতি, মানবতার ওপর আঘাত। এটাই ১৭ বছর ধরে হয়েছে।’ গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি’ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বিগত ১৭ বছরে কত ব্রিলিয়ান্ট ছাত্র, সে ছাত্রজীবনে হয়তো ছাত্রদল করেছে বা তৎকালীন সরকারি দল করত না, অন্য কোনো দল করতÑ এই কারণে তার প্রমোশন হয়নি। বা হয়তো চাকরিই হয়নি, পরে চাকরি পেলেও প্রমোশন হয়নি। এই অজ্ঞতার কারণে দেশে কোনো ব্রেন গেইন হচ্ছে না, বরং আপনারা মেধার অপচয় করলেন এবং দেশের সর্বনাশ করলেন। তিনি বলেন, এখন যে সরকার দায়িত্বে আছে, তারা মেডিকেল সেক্টরে ও শিক্ষা সেক্টরে অনেক বরাদ্দ বাড়িয়েছে। দুরারোগ্য ব্যাধির চিকিৎসার ক্ষেত্রে যেখানে আগে ২ লাখ বা ২ লাখ ২০ হাজার টাকা লাগত, সেখানে খরচের বোঝা কমাতে সুপারিশ করা হয়েছে। এটাই হচ্ছে জবাবদিহিমূলক সরকারের দায়িত্ব ও কর্তব্য।