ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা: গ্রেপ্তার আরও ৮

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০১:০৫ পিএম

চট্টগ্রাম নগরের বাকলিয়া এক্সেস রোডে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কথিত মূলহোতা মাইকেলসহ আরও আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। 

এ সময় তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

র‍্যাব-৭ রবিবার জানিয়েছে, হামলার ঘটনায় ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও থেকে শনাক্ত করে 'প্রধান সমন্বয়কারী'সহ এ আটজনকে গ্রেপ্তার ও হামলায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, গত ১৩ জুলাই সংঘটিত হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হামলায় সরাসরি অংশগ্রহণকারী আটজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হামলার অন্যতম সংগঠক হিসেবে অভিযুক্ত মাইকেলও রয়েছেন।

এর আগে বুধবার (১৫ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত