বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপলক্ষে চবি ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি 

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৯:১৬ পিএম

ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে আজ রাতে ক্যাম্পাসে ভিড় করবে ফুটবল প্রেমীরা। ফাইনাল ম্যাচ উপলক্ষে চবি ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। 

রবিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার পর থেকে বহিরাগত বাইক, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রশাসনের দাবি, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পাসে প্রশাসনের অননুমোদিত যান চলাচলের ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এতে নির্ধারিত সময়ের পর অনুমতিবিহীন কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের সার্বিক পরিবেশ ঠিক রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রক্টরিয়াল বডি। ফাইনাল ম্যাচ চলাকালীন সময়ে এই নিয়ম কার্যকর থাকবে। 

জানতে চাইলে চবি প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ হোসেন শহীদ সরওয়ার্দী মানিক বলেন, ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে ক্যাম্পাসে অনেকেই আসবেন, তাই আমরা পুরো ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছি। আজ রাত ৮টার পর থেকে বিশ্ববিদ্যালয় অনুমোদিত নয় এমন কোনো বাইক, হোন্ডা, গাড়ি ও যানবাহন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না। খেলা দেখার উদ্দেশ্যে কারও যদি আসার ইচ্ছা থাকে, তাহলে তিনি হেঁটে প্রবেশ করতে পারবেন, তবে কোনো প্রকার বাইক নিয়ে প্রবেশ করতে পারবেন না।

তিনি আরও বলেন, কোনো শিক্ষার্থীর ইমার্জেন্সি কোনো প্রয়োজন থাকলে, তাদেরকে শিক্ষার্থী আইডি প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। তবে এগারোটার পর তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত