বাংলাদেশ ব্যাংকে ভুটানের রাষ্ট্রদূত, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৯:১২ পিএম

বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত মাশো কার্মা হামু দর্জি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

রবিবার (১৯ জুলাই) গভর্নরের কার্যালয়ে এ সৌজন্যে সাক্ষাৎ করেন তিনি।

‎সাক্ষাৎকালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. সরওয়ার হোসেন এবং বাংলাদেশে অবস্থিত ভুটান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।‎

বৈঠকে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, ডিজিটাল ব্যাংকিং, আর্থিক খাতের উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

‎আলোচনায় উভয় পক্ষ বাংলাদেশ-ভুটানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি অর্থনৈতিক ও আর্থিক খাতে সহযোগিতা সম্প্রসারণে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।‎ বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত