ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৯:১২ এএম

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটির পরমাণু শক্তি সংস্থা। রবিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আন্তর্জাতিক তদারকির আওতায় থাকা একটি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

তবে হামলায় স্থাপনাটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তেহরান।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র দেশটির বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পর পাল্টা জবাবে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে আঘাত হেনেছে।

উল্লেখ্য, গত জুনে পাকিস্তরের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধ এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও সাম্প্রতিক হামলা-পাল্টা হামলায় সেই সমঝোতা কার্যত ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত