পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের অবসর উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদিজা ইয়াসমিন। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জি এম শাহজাদা, উপজেলা বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার হাওলাদার, প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান, কামাল হোসেন, আল আমিন, অলিউর রহমান এবং বিদায়ী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, মো. রফিকুল ইসলাম দীর্ঘ ৩৬ বছর সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা করেছেন। চলতি বছরের ১৩ জুলাই তিনি অবসরে যান। তার কর্মজীবন নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
জানা গেছে, মো. রফিকুল ইসলাম ১৯৯০ সালে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রচলিত চাকরি বিধি অনুযায়ী ৬০ বছর বয়স পূর্ণ হওয়ায় তিনি অবসরে গেছেন।
চট্টগ্রাম থেকে ঢাকা ক্যান্টনমেন্টে জিয়ার ঘাতক মোজাফফর